ভারতীয় বিমানবাহিনীর নতুন প্রধান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। ৩ হাজার ৫০০ ঘণ্টার বেশি উড্ডয়ন অভিজ্ঞতাসম্পন্ন এই

2026-10-06T23:29:13+00:00
2026-10-06T23:29:13+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভারতীয় বিমানবাহিনীর নতুন প্রধান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:২৯ পিএম 
ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। সংগৃহীত ছবি
ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। ৩ হাজার ৫০০ ঘণ্টার বেশি উড্ডয়ন অভিজ্ঞতাসম্পন্ন এই ফাইটার পাইলট বর্তমানে বিমানবাহিনীর ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির সরকার তার নিয়োগের ঘোষণা দিয়েছে।  
 
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, এয়ার মার্শাল দীক্ষিত ভারতীয় বিমানবাহিনীর ২৯তম প্রধান হিসেবে দায়িত্ব নেবেন এবং এয়ার চিফ মার্শালের পদমর্যাদা লাভ করবেন। আগামী ৩১ অক্টোবর অবসরে যাচ্ছেন বর্তমান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। এরপর তার স্থলাভিষিক্ত হবেন দীক্ষিত।  

১৯৬৬ সালের ৯ ডিসেম্বর জন্ম নেওয়া এয়ার মার্শাল দীক্ষিত ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর ভারতীয় বিমানবাহিনীর ফাইটার শাখায় কমিশন লাভ করেন। এরপর তিনি বিভিন্ন অপারেশনাল, প্রশিক্ষণমূলক ও জ্যেষ্ঠ কমান্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।  

তিনি মিরাজ-২০০০, মিগ সিরিজের বিভিন্ন বিমান, জাগুয়ার, কিরণ, আইএল-৭৮, হক ও তেজসসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান পরিচালনা করেছেন। এয়ার মার্শাল দীক্ষিত একজন এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট এবং কোয়ালিফায়েড ফ্লাইং ইনস্ট্রাক্টরও। অর্থাৎ যুদ্ধবিমান পরিচালনার পাশাপাশি নতুন বিমান চালানোর সক্ষমতা ও কার্যকারিতা পরীক্ষার অভিজ্ঞতাও রয়েছে তার।  

৩ হাজার ৫০০ ঘণ্টার বেশি উড্ডয়ন অভিজ্ঞতার অধিকারী দীক্ষিত তার ক্যারিয়ারে একটি মিরাজ-২০০০ স্কোয়াড্রন, পশ্চিমাঞ্চলের একটি ফ্রন্টলাইন ফাইটার ঘাঁটি এবং একটি গুরুত্বপূর্ণ ফাইটার প্রশিক্ষণ ঘাঁটির নেতৃত্ব দিয়েছেন। তার সামরিক ক্যারিয়ারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযান ও মহড়ায় অংশ নেয়ার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে রয়েছে অপারেশন সাফেদ সাগর, অপারেশন রক্ষক এবং অপারেশন সিঁদুর। 


ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ হওয়ার আগে এয়ার মার্শাল দীক্ষিত হেডকোয়ার্টার্স ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফে চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের অধীনে চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এর আগে, তিনি আইএএফের অন্যতম গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ড সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ ছিলেন। ভারত সরকার জানিয়েছে, বিভিন্ন দায়িত্বে এয়ার মার্শাল দীক্ষিতের অবদান ভারতীয় বিমানবাহিনীর অপারেশনাল সক্ষমতা শক্তিশালী করেছে।

সামরিক সেবার স্বীকৃতি হিসেবে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদক পেয়েছেন। ২০০৬ সালে তিনি বায়ু সেনা পদক, ২০১১ সালে বিশিষ্ট সেবা পদক, ২০২৩ সালে অতি বিশিষ্ট সেবা পদক এবং ২০২৬ সালে পরম বিশিষ্ট সেবা পদক লাভ করেন। পরম বিশিষ্ট সেবা পদক ভারতের অন্যতম সর্বোচ্চ সামরিক সম্মাননা।

এয়ার মার্শাল দীক্ষিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক শিক্ষার্থী। তিনি এমন এক সময়ে ভারতীয় বিমানবাহিনীর দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন বাহিনীটি বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আইএএফ তার যুদ্ধবিমান বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা, মানববিহীন যুদ্ধ, ড্রোন প্রতিরোধ এবং নেটওয়ার্ক-কেন্দ্রিক সক্ষমতা বাড়ানোর কাজ করছে। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ভারত  বিমানবাহিনী  আশুতোষ দীক্ষিত  এয়ার মার্শাল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: