মেসির বিদায়ী ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক

খেলা

আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামার আগে লিওনেল মেসিকে আবেগঘন বার্তা দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ নেইমার।

2026-10-07T03:37:44+00:00
2026-10-07T03:37:44+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
খেলা
মেসির বিদায়ী ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৩৭ এএম 
মেসির বিদায়ী ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামার আগে লিওনেল মেসিকে আবেগঘন বার্তা দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ নেইমার। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটিকে ঘিরে মেসির বিদায় মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকা।

বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির শেষ উপস্থিতি। প্রায় দুই দশক ধরে জাতীয় দলের অন্যতম প্রধান মুখ হিসেবে খেলা আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনাজুড়ে ছিল বিশেষ আয়োজন।

মেসির বিদায় ছুঁয়ে গেছে ফুটবলবিশ্বকেও। ব্রাজিল ও আর্জেন্টিনার ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন নেইমার।

বার্সেলোনায় লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে মেসি ও নেইমার গড়ে তুলেছিলেন ইউরোপীয় ফুটবলের অন্যতম ভয়ংকর আক্রমণভাগ। পরে প্যারিস সেন্ট জার্মেইয়েও সতীর্থ ছিলেন দুজন। মাঠের বাইরেও তাদের বন্ধুত্ব ছিল গভীর।


নেইমার লিখেছেন, ‘যারা ফুটবল ভালোবাসে, তারা বছরের পর বছর তোমাকে উপভোগ করেছে। আজ তোমার দল ও দেশের জার্সিতে শেষ ম্যাচ। আশা করি, প্রতিটি মুহূর্ত উপভোগ করবে।’

মেসির অবদানের জন্য শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানান নেইমার। তিনি লেখেন, ‘শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব তোমাকে ধন্যবাদ জানায় ফুটবলের জন্য তুমি যা করেছ তার জন্য। তুমি আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শিখিয়েছ। তোমার বিপক্ষে খেলতে পারা ছিল সম্মানের, আর তোমার সঙ্গে ইতিহাস গড়তে পারা ছিল আরও বড় সম্মানের। ধন্যবাদ, লিও।’

কিশোর বয়সেই আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয়েছিল মেসির। এরপর প্রায় দুই দশক ধরে দলটির সবচেয়ে বড় তারকা হিসেবে খেলেছেন তিনি। বড় টুর্নামেন্টের একাধিক ফাইনালে ব্যর্থতার কারণে দীর্ঘ সময় সমালোচনাও শুনতে হয়েছে তাকে। তবে ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে প্রথম বড় শিরোপা জেতেন মেসি। এরপর ২০২২ বিশ্বকাপ জয়সহ আরও আন্তর্জাতিক সাফল্যে পূর্ণতা পায় তার বর্ণাঢ্য ক্যারিয়ার। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মেসি  বিদায়ী ম্যাচ  নেইমার  আবেগঘন বার্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: