খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আদমদীঘি (বগুড়া ) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের আগে উপকারভোগীদের কাছ থেকে নতুন কার্ড করে দেওয়ার কথা বলে ১০০ টাকা করে নেওয়ার

2026-10-07T09:19:19+00:00
2026-10-07T09:19:54+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
আদমদীঘি (বগুড়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:১৯ এএম  আপডেট: ০৭.১০.২০২৬ ৯:১৯ এএম
সংগৃহীত ছবি
বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের আগে উপকারভোগীদের কাছ থেকে নতুন কার্ড করে দেওয়ার কথা বলে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। উপজেলার সান্তাহার ইউনিয়নের ডিলার আতাউর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন কয়েকজন উপকারভোগী। তাদের দাবি, টাকা দিতে আপত্তি করলে চাল বিক্রি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এভাবে পাঁচ শতাধিক উপকারভোগীর কাছ থেকে প্রায় অর্ধলক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য কর্মকর্তাকে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে উপকারভোগীদের মাসিক চাল বিক্রির জন্য আতাউর রহমানকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর আওতায় উৎরাইল, বামনীগ্রাম, জাহানাবাজ, কায়েতপাড়া, কাশিমিলা, প্রসাদখালী, দমদমা ও সান্দিড়া গ্রামের পাঁচ শতাধিক উপকারভোগী রয়েছেন।

মঙ্গলবার দমদমা গ্রামের বিক্রয়কেন্দ্রে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করা হয়। উপকারভোগীদের অভিযোগ, চাল বিক্রির আগে ডিলার আতাউর রহমান নতুন কার্ড করে দেওয়ার কথা বলে জনপ্রতি ১০০ টাকা দাবি করেন। কেউ টাকা দিতে রাজি না হলে চাল বিক্রি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে বাধ্য হয়ে অনেক উপকারভোগী তাকে টাকা দেন। টাকা নেওয়ার পর চাল বিক্রি শুরু করা হয় বলে অভিযোগ তাদের।

উৎরাইল গ্রামের উপকারভোগী মাসুদ, মুকুলসহ কয়েকজন বলেন, তারা ডিলারের দাবি করা টাকা দিতে রাজি ছিলেন না। তবে চাপ প্রয়োগ করে তাদের কাছ থেকে টাকা নেওয়ার পর চাল বিক্রি করা হয়।

একই অভিযোগ করেছেন দমদমা গ্রামের ভুট্টু ও প্রসাদখালী গ্রামের সত্যেন হালদার। তাদের ভাষ্য, তাদের কাছ থেকেও ১০০ টাকা করে দাবি করা হয়েছে।


অভিযোগের বিষয়ে ডিলার আতাউর রহমানের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি উপকারভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, আমি উপকারভোগীদের কাছ থেকে টাকা নিয়েছি। পরে উপজেলা খাদ্য কর্মকর্তা নিষেধ করায় টাকা নেওয়া বন্ধ করেছি। যাঁদের কাছ থেকে টাকা নিয়েছি, তাদের টাকা ফেরত দেওয়া শুরু করেছি।

সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, এভাবে দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নেওয়া ঠিক হয়নি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন তিনি।

উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল বাসার বলেন, উপজেলা খাদ্য বিভাগ থেকেই উপকারভোগীদের কার্ড সরবরাহ করা হয়। তাকে না জানিয়ে ডিলার আতাউর রহমান উপকারভোগীদের কাছ থেকে কার্ডের জন্য টাকা নিয়ে অন্যায় করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, উপকারভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে ওই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, বিষয়টি তার নজরে এসেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   খাদ্যবান্ধব কর্মসূচি  ডিলার  উপকারভোগী  টাকা নেওয়া  অভিযোগ  সময়ের আলো  জো্ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: