রাজাপুরে যুবদল নেতাসহ মাদককারবারি গ্রেফতার, দলের বহিষ্কারাদেশ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে উপজেলা যুবদলের এক নেতাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট

2026-10-07T15:22:08+00:00
2026-10-07T15:22:08+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজাপুরে যুবদল নেতাসহ মাদককারবারি গ্রেফতার, দলের বহিষ্কারাদেশ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:২২ পিএম 
রাজাপুরে যুবদল নেতাসহ মাদককারবারি গ্রেফতার। ছবি : সময়ের আলো
ঝালকাঠির রাজাপুরে উপজেলা যুবদলের এক নেতাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলো, উপজেলা সদরের জালিয়াবাড়ি এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের আল হাসান রাসেল এবং দক্ষিণ মনোহরপুর এলাকার মৃত আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে মো. কামাল হোসেন নয়ন (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাসেল ও নয়নকে আটক করে তল্লাশি চালিয়ে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, গ্রেফতার দুজনকে বুধবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে, আইনশৃঙ্খলা পরিপন্থি কাজের সঙ্গে জড়িত থাকায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের আল হাসান রাসেলকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটি বুধবার এ সিদ্ধান্ত নেয়। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, আইন শৃঙ্খলা ও সাংগঠনিক পরিপন্থি কাজের সঙ্গে জড়িত থাকায় রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের আল হাসান রাসেলকে দলের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজাপুর  যুবদল নেতা  মাদককারবারি  গ্রেফতার  বহিষ্কারাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: