রিয়াদ বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা উড়োজাহাজ থেকে ধোঁয়া, নেপথ্যে কী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী ও

2026-10-08T20:08:13+00:00
2026-10-08T20:08:13+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রিয়াদ বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা উড়োজাহাজ থেকে ধোঁয়া, নেপথ্যে কী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:০৮ পিএম 
ছবি : সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী ও ঘটনাটি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ। ঘটনাটি সম্পর্কে অবগত তিন ব্যক্তি জানিয়েছেন, ধোঁয়া বের হওয়ার সময় বিমানটি খালি ছিল বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনের হুতি গোষ্ঠী। পৃথক এসব হামলায় তিন বিদেশি নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা দুটি চালানো হয়। আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন। আর রিয়াদের বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হন।

সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। নিহত দুজন মরক্কো ও আলজেরিয়ার নাগরিক।


অন্যদিকে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত এবং আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক।

সম্প্রতি হুতি গোষ্ঠী এবং সৌদি আরব ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর মধ্যে ফের তীব্র লড়াই শুরু হয়েছে। সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলার জবাবে দেশটির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে হুতিরা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রিয়াদ  বিমানবন্দর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: