চূড়ান্ত পর্বের আশা বাঁচিয়ে রাখল বাংলার কিশোরীরা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাইপর্ব টুর্নামেন্টে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। উজবেকিস্তানের বিপক্ষে ইনজুরি টাইমে গোল করে ২-১ ব্যবধানের জয় নিয়ে

2026-10-08T23:46:08+00:00
2026-10-08T23:46:08+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
খেলা
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাইপর্ব
চূড়ান্ত পর্বের আশা বাঁচিয়ে রাখল বাংলার কিশোরীরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ পিএম 
এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে স্বাগতিক উজবেকিস্তানের জালে গোলের পর বাংলাদেশের কিশোরীদের উদযাপন । ছবি : সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাইপর্ব টুর্নামেন্টে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। উজবেকিস্তানের বিপক্ষে ইনজুরি টাইমে গোল করে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা। এই জয়ে চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন বেঁচে রইল পূর্ণিমা, রুনাদের।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে জিতলেই মিলবে মূল পর্বের টিকেট। তবে হেরে গেলে কিংবা ড্র করলে বিদায় নিতে হবে। যেমন টানা দুই ম্যাচ হেরে স্বাগতিক উজবেকিস্তান ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। উজবেকিস্তান এর আগে ফিলিপাইনের কাছে ৪-০-তে পরাজিত হয়। 

উজবেকিস্তানের বিপক্ষে গতকাল ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে লিড নেয় টিটুর দল। পূর্ণিমা মারমার ক্রসে আলমিনা গোল করেন। অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল-সবুজরা। ১৭ মিনিটে স্বাগতিক দল গোল করে খেলায় সমতা আনে।  ১-১ স্কোরলাইনের পর দুই দলই সমানতালে খেলতে থাকে। প্রথমার্ধের দুদল সমতা নিয়ে মাঠ ছাড়ে।

তবে দ্বিতীয়ার্ধে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ-উজবেকিস্তান। বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটুর ফুটবলারদের প্রতি গলা ফাটিয়ে চিৎকার-নির্দেশনা শোনা গেছে ম্যাচজুড়েই। ৯০ মিনিট পর্যন্ত খেলায় সমতা ছিল। ছয় মিনিট ইনজুরি সময়ে বাংলাদেশ গোল পায়। মিডফিল্ড থেকে বাড়ানো বলে রুনা আক্তার বক্সের মধ্যে শট নিয়ে গোল করেন।

এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ এইচ গ্রুপে পড়েছে। আগামী ১১ অক্টোবর ফিলিপাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে লাল-সবুজরা ড্র করলে  দুই দলের সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় চূড়ান্ত পর্বে যাবে ফিলিপাইন। এ কারণে ম্যাচে বাংলাদেশের ফিলিপাইনকে হারানো ছাড়া বিকল্প নেই মূল পর্বে যেতে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চূড়ান্ত পর্ব  আশা  বাংলা  কিশোরী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: