মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন তিনি।
রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পুতিন বলেন, ‘পরিস্থিতির সমাধানে অবদান রাখতে আমাদের সাধ্যের মধ্যে সবকিছু করতে আমরা প্রস্তুত।’
ইরান যুদ্ধ বন্ধে তেহরান ‘বাস্তব প্রচেষ্টা’ চালিয়েছে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
এদিকে কূটনৈতিক সমাধানের চেষ্টা থেকে সরে না যাওয়ার কথা জানিয়েছেন পেজেশকিয়ান।
পেজেশকিয়ান বলেন, ‘আমরা সংলাপে যুক্ত আছি। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে যখনই আলোচনা করি, তারা নতুন করে হামলা চালায়। তা সত্ত্বেও আমরা আলোচনার টেবিল ছাড়ব না।’
স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথের (সিআইএস) সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে বৈঠক করেন রাশিয়া ও ইরানের দুই প্রেসিডেন্ট। সম্মেলনটি শুক্রবার শুরু হওয়ার কথা।
সময়ের আলো/জেডি