আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করল বিসিবি

ক্রীড়া ডেস্ক

খেলা

নভেম্বরে ওমানে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে স্বাগতিক দেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের

2026-10-09T07:47:35+00:00
2026-10-09T07:47:35+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করল বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ এএম 
ছবি : সংগৃহীত
নভেম্বরে ওমানে বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে স্বাগতিক দেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকবেন ফরিদ হাসান ফয়সাল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন ১৫ ক্রিকেটার। প্রধান কোচ হান্নান সরকারের অধীনে গত দুই সপ্তাহ ধরে নিবিড় অনুশীলন করেছে যুব টাইগাররা। সিরিজে অংশ নিতে আগামী ১০ অক্টোবর ওমানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে। আগামী ১৩ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। এরপর ১৫, ১৮ ও ২০ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ম্যাচ। ২৩ অক্টোবর পঞ্চম ও শেষ ওয়ানডে দিয়ে শেষ হবে সিরিজ।


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রাকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   আফগানিস্তান সিরিজ  দল ঘোষণা  বিসিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: