কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৬ দফায় আটক ২ হাজার ২৮৭

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধপ্রবণ তরুণদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে নতুন করে ২৫২ জনকে আটক করা হয়েছে।

2026-10-09T12:50:40+00:00
2026-10-09T12:50:40+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৬ দফায় আটক ২ হাজার ২৮৭
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:৫০ পিএম 
কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৬ দফায় আটক ২ হাজার ২৮৭। ছবি : সময়ের আলো
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধপ্রবণ তরুণদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে নতুন করে ২৫২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে অভিযান চালায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সর্বশেষ এ অভিযানে ২৫২ জন আটকের মধ্য দিয়ে ছয় দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮৭ জনে। এর আগে পাঁচ দফায় আটক করা হয়েছিল ২ হাজার ৩৫ জনকে।

পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা, কিশোরদের আড্ডাস্থল ও গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন স্থানে অভিযান চালানো হয়। আটকদের অপরাধে সম্পৃক্ততা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযান শুরু হয়। প্রথম দফায় ৬২৪ জন, দ্বিতীয় দফায় ২৫৪ জন, তৃতীয় দফায় ৪১৫ জন, চতুর্থ দফায় ৩৭৯ জন এবং পঞ্চম দফায় ৩৬৩ জনকে আটক করা হয়।

পাঁচ দফায় আটক ২ হাজার ৩৫ জনের মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৬২৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয় বলে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে।


তবে সর্বশেষ অভিযানে আটক ২৫২ জনের মধ্যে কতজনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং কতজনকে আদালতে পাঠানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত সেপ্টেম্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাং ও উঠতি বয়সীদের অপরাধে সম্পৃক্ততা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়।

এরপর জেলার ১৮টি থানা এলাকায় ধারাবাহিক অভিযান জোরদার করে পুলিশ। নগরী ও উপজেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় চলছে তল্লাশি ও আটকের কার্যক্রম।

পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুমিল্লা  কিশোর গ্যাং  বিরোধী অভিযান  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: