সীতাকুণ্ডে স্কুলের পাশে পড়েছিলো অজ্ঞাত নারীর মরদেহ

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৫) রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। শুক্রবার

2026-10-09T15:29:39+00:00
2026-10-09T15:31:22+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে স্কুলের পাশে পড়েছিলো অজ্ঞাত নারীর মরদেহ
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:২৯ পিএম  আপডেট: ০৯.১০.২০২৬ ৩:৩১ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৫) রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।  শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় পেঁচানো ওড়না ও শরীরের আঘাতের চিহ্ন দেখে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল রঙিন থ্রিপিস, গলায় শক্ত করে ওড়না পেঁচানো এবং দুই হাতে ছিল শাখা ও বিশেষ অলংকার। নিহতের কাছ থেকে কোনো পরিচয়পত্র না পাওয়ায় তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের জন্য পিবিআই প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে। ঘটনার মূল রহস্য খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সীতাকুণ্ড  অজ্ঞাত  নারীর মরদেহ উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: