কসবায় মাদকসহ গ্রেফতার ২, অটোরিকশা জব্দ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময়

2026-10-09T15:40:46+00:00
2026-10-09T15:41:17+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
কসবায় মাদকসহ গ্রেফতার ২, অটোরিকশা জব্দ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:৪০ পিএম  আপডেট: ০৯.১০.২০২৬ ৩:৪১ পিএম
বায়েক ও গোপীনাথপুর ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান পরিচালিত হয়। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ও শুক্রবার উপজেলার বায়েক ও গোপীনাথপুর ইউনিয়নের পৃথক এলাকায় এসব অভিযান চালানো হয়।

পুলিশের প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর কোনাঘাটা এলাকায় নয়নপুর থেকে মন্দবাগগামী পাকা সড়কে অভিযান চালিয়ে মো. বিল্লাল ওরফে সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দখল ও হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সেকান্দার পাড়া এলাকায় শরিফ মিয়ার বসতবাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মাহিন উদ্দিন (২৯) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দখল ও হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সবুজ ও হলুদ রঙের ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে কসবা থানা পুলিশ।


কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   কসবা  মাদক  গ্রেফতার  অটোরিকশা  জব্দ  ব্রাহ্মণবাড়িয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: