বাব এল মান্দেবের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো ইয়েমেনের সরকারি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ

2026-10-09T20:26:46+00:00
2026-10-09T20:26:46+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বাব এল মান্দেবের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো ইয়েমেনের সরকারি বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৮:২৬ পিএম 
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মান্দেব প্রণালি। সংগৃহীত ছবি
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপও পুনর্দখল করেছে তারা।  

আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রণালিটির নিয়ন্ত্রণ হারায় হুতিরা। এর প্রায় এক মাস আগে আকস্মিক অভিযান চালিয়ে বাব এল মান্দেব প্রণালি ও পেরিম দ্বীপ নিজেদের দখলে নিয়েছিল বিদ্রোহীরা।

সংঘর্ষের মধ্যে ধুরাব এলাকার কাছে হুতিদের বেশ কয়েকজন যোদ্ধাকে আটক করেছে সরকারি বাহিনী। 

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ইয়েমেনের পূর্বাঞ্চলীয় উপকূলে সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী। বাব এল মান্দেব প্রণালি নিয়ন্ত্রণে সহায়ক গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনর্দখল করাই ছিল এ অভিযানের মূল লক্ষ্য।    

হুতিদের দখলে থাকার সময় প্রণালিটি ব্যবহার করে সৌদি আরবের ওপর নৌ-অবরোধ আরোপ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


শুক্রবার (৯ অক্টোবর) ইয়েমেনের সরকারি বাহিনীর একটি সূত্র জানায়, বাব এল মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়ার সময় হুতি বিদ্রোহীরা ব্যাপক হামলা চালিয়ে সেনাদের অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করে। এ সময় তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে। তবে সরকারি বাহিনী এসব হামলা প্রতিহত করে ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় সামরিক অভিযান অব্যাহত রাখে।  

বাব এল মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এর মাধ্যমে লোহিত সাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্যও এই নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

প্রণালির প্রবেশপথের কাছে অবস্থিত পেরিম দ্বীপটি সামুদ্রিক চলাচল ও কৌশলগত নিয়ন্ত্রণের দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে। ফলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষের প্রভাব আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের ওপরও পড়তে পারে। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইয়েমেন  সরকারি বাহিনী  বাব এল মান্দেব 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: