হিজলায় মা ইলিশ ধরার দায়ে আটক ১৭

হিজলা (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালের হিজলায় মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে

2026-10-09T21:13:11+00:00
2026-10-09T21:13:11+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
২২ দিনের নিষেধাজ্ঞা
হিজলায় মা ইলিশ ধরার দায়ে আটক ১৭
হিজলা (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:১৩ পিএম 
হিজলায় মা ইলিশ ধরার দায়ে আটক ১৭। ছবি : সংগৃহীত
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালের হিজলায় মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬১ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে মেঘনা নদী ও এর শাখা নদীগুলো থেকে ১৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, বাকি ১০ জনের বিরুদ্ধে হিজলা থানায় আটটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে মোট ৬১ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল। জব্দ করা জালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।

মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে স্থানীয় জেলে ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে নৌ পুলিশ। সরকারি আইন ও নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   হিজলা  মা ইলিশ  ইলিশ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: