পাহারার মধ্যেও থামছে না সরকারি বনের গাছ কাটা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের পাহারা ও রাতভর অভিযান চালিয়েও ঠেকানো যাচ্ছে না সরকারি বনের গাছ চুরি। রাতের আঁধারে দুর্বৃত্তরা বন

2026-10-10T16:14:42+00:00
2026-10-10T16:14:42+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাহারার মধ্যেও থামছে না সরকারি বনের গাছ কাটা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:১৪ পিএম 
অভিযান চালিয়েও ঠেকানো যাচ্ছে না সরকারি বনের গাছ চুরি। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের পাহারা ও রাতভর অভিযান চালিয়েও ঠেকানো যাচ্ছে না সরকারি বনের গাছ চুরি। রাতের আঁধারে দুর্বৃত্তরা বন থেকে গজারি গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ উপজেলার কালামপুর এলাকায় শিল্পকুঞ্জ রিসোর্টের সামনে রাস্তা নির্মাণের জন্য কয়েকটি গজারি গাছ কেটে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে তিনটি কাটা গজারি গাছ উদ্ধার করেছে বন বিভাগ। তবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতার করা যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শনিবার (১০ অক্টোবর) সকালে ঘটনাস্থল থেকে গাছগুলো উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।

এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা যায়, কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জের আওতাধীন বিভিন্ন এলাকায় প্রায়ই রাতের আঁধারে বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। রাতভর অভিযান ও পাহারার ব্যবস্থা করেও গাছ চুরি ঠেকাতে হিমশিম খাচ্ছে বন বিভাগ। অভিযোগ রয়েছে, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে এসব গাছ কাটা হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

বন বিভাগের কর্মকর্তারা বলছেন, জনবল সংকটের পাশাপাশি অস্ত্রের অভাবেও বন রক্ষায় বেগ পেতে হচ্ছে তাঁদের। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় লুট হওয়া বন বিভাগের শটগান ও গুলি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জের বিট কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, কারা গাছগুলো কেটেছে, তা এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কালিয়াকৈর  গাজীপুর  সরকারি বন  গজারি গাছ  গাছ চুরি  বন বিভাগ  চন্দ্রা রেঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: