শুভ মহালয়ায় দেবীর আবাহন, নড়াইলে বাজল দুর্গোৎসবের ঢাক

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

শুভ মহালয়ার মধ্য দিয়ে নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হয়েছে। ধরণিতে দেবী দুর্গার আগমনের এ

2026-10-10T18:43:27+00:00
2026-10-10T18:43:27+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
শুভ মহালয়ায় দেবীর আবাহন, নড়াইলে বাজল দুর্গোৎসবের ঢাক
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম 
নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা। ছবি : সময়ের আলো
শুভ মহালয়ার মধ্য দিয়ে নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হয়েছে। ধরণিতে দেবী দুর্গার আগমনের এ আনন্দঘন শুভক্ষণটি শনিবার (১০ অক্টোবর) নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলার মন্দিরে মন্দিরে উদযাপন করা হয়।

শনিবার সকাল ৮টায় নড়াইল জমিদারবাড়ি সর্বমঙ্গলা মন্দিরে আনুষ্ঠানিকভাবে মহালয়ার বিশেষ পর্ব শুরু হয়। উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। দিনটি উপলক্ষে চণ্ডীপাঠ, পূজা-অর্চনা এবং ভক্তিমূলক নৃত্য ও গীত পরিবেশনের মাধ্যমে দেবীকে মর্ত্যে আবাহন জানানো হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) লিঙ্কন বিশ্বাস, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উৎসব মুখর পরিবেশে আয়োজিত এ মহালয়া ঘিরে জেলাজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মহালয়ার এ আবাহনের মধ্য দিয়েই নড়াইলে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল উল্লাস।

সময়ের আলো/আতা
  বিষয়:   মহালয়া  দেবী  নড়াইল  দুর্গোৎসব  ঢাক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: