কমলগঞ্জে ভারতীয় মদসহ আটক ২

(মৌলভীবাজার) প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার এলাকার পরানধর

2026-10-10T18:50:36+00:00
2026-10-10T18:50:36+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
কমলগঞ্জে ভারতীয় মদসহ আটক ২
(মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৫০ পিএম 
ভারতীয় মদসহ আটকরা। ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার এলাকার পরানধর নামক স্থান থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের আফরোজ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২০) ও মৃত দিলবর মিয়ার ছেলে সাইদুল মিয়া (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পরানধর এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কমলগঞ্জ  ভারতীয় মদ  আটক  সিলেট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: