সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অভিনেত্রী তানজিন তিশার গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (১০ অক্টোবর) মানিকগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে বড় ধরনের

2026-10-10T22:45:24+00:00
2026-10-10T22:45:24+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
অভিনেত্রী তানজিন তিশার গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (১০ অক্টোবর) মানিকগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তিনি।

একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাচ্ছিলেন তিশা। দুর্ঘটনার পর সেখানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।’

তিশার এই পোস্টের পর তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সড়ক দুর্ঘটনা  অভিনেত্রী  তানজিন তিশা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: