নভেম্বরে দোহা ফিল্ম ফেস্টিভ্যাল

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

কাতারের রাজধানী দোহায় বসতে যাচ্ছে দোহা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর। আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

2026-10-10T23:27:15+00:00
2026-10-10T23:27:15+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নভেম্বরে দোহা ফিল্ম ফেস্টিভ্যাল
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:২৭ পিএম 
ছবি : সংগৃহীত
কাতারের রাজধানী দোহায় বসতে যাচ্ছে দোহা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর। আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।  যুদ্ধ,  বাস্তবতা আর মানবিক নানা গল্প- সবই এবার উঠে আসছে সিনেমার পর্দায়। বিশে^র নানা প্রান্তের গল্প নিয়ে নতুন মঞ্চ হয়ে উঠছে কাতারের এই আয়োজন। এ ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে এবার জায়গা পেয়েছে ১৫টি চলচ্চিত্র। যার সাতটির নির্মিতা নারী। 

উৎসবের উদ্বোধনী দিনে থাকছে ইয়েমেনি-স্কটিশ নির্মাতা সারা ইশাকের পরিচালিত যুদ্ধ ও সংঘাতের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র  ‘দ্য স্টেশন’। ইয়েমেন গৃহযুদ্ধের প্রভাব সাধারণ মানুষের মাঝে কীভাবে পড়েছে সেই গল্পই তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে। 

এবারের প্রতিযোগিতায় বিশেষ গুরুত্ব পেয়েছে ফিলিস্তিনি চলচ্চিত্র।  রয়েছে গাজায় সম্পূর্ণ শুট করা হোসাম আবু দ্যানের ‘থার্টিন ইন গাজা’। আছে লাবহা খানাচে প্রামাণ্য চলচ্চিত্র সামার। গাজার পাঁচ বছর বয়সি এক শিশুর জীবন সংগ্রামের গল্প।

শুধু মধ্যপ্রাচ্য নয়, এবারের প্রতিযোগিতায় জায়গা পেয়েছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্মাতারাও। এর মাধ্যমে ফেস্টিভ্যালটি আঞ্চলিক গ-ি পেরিয়ে মধ্যপ্রাচ্যের নির্মাতাদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একটি শক্ত ভিত তৈরি করে দিচ্ছে।


এবারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম প্রতিযোগিতায় ১৫টি চলচ্চিত্র মনোনীত করা হয়েছে। আন্তর্জাতিক জুরি বোর্ডের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। 

এর মধ্যে শ্রেষ্ঠ কাহিনীচিত্রের পুরস্কার ৭৫ হাজার ডলার ও শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার পাবেন ৫০ হাজার ডলার। এ ছাড়া বিচারকের আসনে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস’-এর একটি বিশেষ জুরিও থাকবে।  

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   নভেম্বর  দোহা ফিল্ম ফেস্টিভ্যাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: