দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের

হিজলা (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন ও সেতু বিভাগের

2026-10-11T02:49:32+00:00
2026-10-11T02:49:32+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের
হিজলা (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ২:৪৯ এএম 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। ছবি : সময়ের আলো
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বরিশালের হিজলা উপজেলা পরিষদের হলরুমে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার।

সভায় প্রতিমন্ত্রী বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


পূজামণ্ডপগুলোতে বিশেষ করে ভোররাতে নিরাপত্তা ও নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেন রাজিব আহসান। নারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী নারী ও পুরুষের যাতায়াতের জন্য পৃথক ব্যবস্থা রাখার পরামর্শও দেন তিনি।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো বা সম্পাদিত ছবি-ভিডিও ব্যবহার করে গুজব ছড়ানোর অপচেষ্টা ঠেকানোর বিষয়েও আলোচনা হয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।

এ সময় প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে হিজলা উপজেলার ১৪টি পূজামণ্ডপে মোট দেড় হাজার কেজি চাল সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

সমেয়র আলো/কেএইচও
  বিষয়:   দুর্গাপূজা  সর্বোচ্চ সতর্ক  নির্দেশ  প্রতিমন্ত্রী রাজিব আহসান  সমেয়র আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: