রিয়াদ বিমানবন্দরে হামলা, হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাটিকে ‘কোনোভাবেই গ্রহণযোগ্য

2026-10-11T09:35:46+00:00
2026-10-11T09:35:46+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রিয়াদ বিমানবন্দরে হামলা, হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:৩৫ এএম 
হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা বিবেচনা করা হচ্ছে। ছবি : সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাটিকে ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে তিনি জানিয়েছেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা বিবেচনা করা হচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে বিমানবন্দরে হামলার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এ অভিযানে যোগ দিতে পারে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্রাম্প হামলাটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিতে অভ্যস্ত।


সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক নিহত হয়েছেন।

এর আগে সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় এবং এতে তিনি সন্তুষ্ট নন।

সর্বশেষ হামলার পর হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রিয়াদ বিমানবন্দর  হামলা  হুতি  যুদ্ধ  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: