রিয়াদ বিমানবন্দর ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হুথি হামলার ঘটনার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা

2026-10-11T12:09:47+00:00
2026-10-11T12:09:58+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রিয়াদ বিমানবন্দর ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ১২:০৯ পিএম
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত
হুথি হামলার ঘটনার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় সকাল পর্যন্ত পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।

রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা যায়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এ হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


হামলাটিকে ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা বিবেচনা করা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এ অভিযানে যোগ দিতে পারে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি হামলাটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিতে অভ্যস্ত।

বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রিয়াদ বিমানবন্দর  বন্ধ  ঘোষণা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: