রাজশাহীতে বাসা থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, তিন প্রতিবেশী আটক

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী মহানগরীতে একটি ভবনের ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ফ্ল্যাটে দরজার বাইরে থেকে তালা দেওয়া

2026-10-12T09:17:03+00:00
2026-10-12T09:17:03+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে বাসা থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার, তিন প্রতিবেশী আটক
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:১৭ এএম 
সংগৃহীত ছবি
রাজশাহী মহানগরীতে একটি ভবনের ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ফ্ল্যাটে দরজার বাইরে থেকে তালা দেওয়া ছিল। রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর রামচন্দ্রপুর কেদুর মোড় এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এই ভবনের নাম বেলী ভিলা। ওই বৃদ্ধা তিনতলা ভবনের দ্বিতীয়তলায় বসবাস করতেন। তিনি ওই ভবনের একটি ফ্ল্যাটে একাই থাকতেন। বাকিগুলো ভাড়া দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া এই নারীর নাম বেলী বেগম (৭০) তিনি ওই এলাকায় মৃত মোস্তাফিজুর রহমানের স্ত্রী। তার সন্তানরা বিদেশে বসবাস করে। গেল দুদিন থেকে তার মায়ের সন্ধান পাননি তার সন্তানরা।

পুলিশের ধারণা, নিহত বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এরপর গেটে তালা লাগিয়ে চলে গেছে।


বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মোস্তারী জানান, মায়ের খোঁজ না পেয়ে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় মেঝেতে রক্তাক্ত অবস্থায় বেলী বেগমকে পড়ে থাকতে দেখা যায়। তার ডান বাহুতে জখমের চিহ্ন রয়েছে।

তিনি জানান, পরিচিত অথবা অজ্ঞাতপরিচয়ে কেউ ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার তিন প্রতিবেশীকে থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, হত্যাকাণ্ডে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহত বেলী বেগমের মরদেহ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজশাহী  বৃদ্ধা  রক্তাক্ত মরদেহ  উদ্ধার  প্রতিবেশী আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: