এবার সুপ্রিম কোর্ট অভিমুখে ‘ইন্ডিয়া’ জোটের পদযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে

2026-10-12T13:58:00+00:00
2026-10-12T13:58:00+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
এবার সুপ্রিম কোর্ট অভিমুখে ‘ইন্ডিয়া’ জোটের পদযাত্রা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৫৮ পিএম 
ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। ছবি : সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’।

সোমবার (১২ অক্টোবর) এ কর্মসূচিতে বিরোধী দলের নেতাদের পাশাপাশি তরুণ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে আপত্তি এবং ভোট চুরি বন্ধের দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রা শেষে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন রাহুল।


পদযাত্রার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, ‘আগামীকাল আমরা ভারতীয় হিসেবে, দল, লিঙ্গ, জাত, সম্প্রদায় ও রাজ্যের বিভেদ পেরিয়ে ঐক্যবদ্ধ হয়ে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করব। তরুণরা, সব বিরোধী দল, নাগরিক সমাজের সংগঠন এবং যারা গণতন্ত্রে বিশ্বাস করেন ও ভারতের সংবিধানের পক্ষে রয়েছেন, তারা আমাদের সঙ্গে হাঁটবেন।’

তিনি আরও বলেন, ‘দেশের পক্ষ থেকে আমরা প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি জমা দেব। এতে ভোট চুরি বন্ধ করা, এসআইআর প্রক্রিয়া স্থগিত করা এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হবে।’

এর আগে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে দিল্লিতে পুলিশি তৎপরতা বাড়ে। বিক্ষোভ ঠেকাতে দলটির কয়েকজন নেতাকে আটক করা হয়। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল ও মেট্রো পরিষেবায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

বিরোধীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে। এ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এবং প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধী জোট।

সূত্র : এনডিটিভি


সময়ের আলো/এমকে
  বিষয়:   সুপ্রিম কোর্ট  অভিমুখ  ইন্ডিয়া  জোট  পদযাত্রা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: