প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৪৭ পিএম আপডেট: ১৩.১০.২০২৬ ২:৪৮ পিএম

মক ভোট কার্যক্রম। ছবি : সময়ের আলো
মক ভোট কার্যক্রম। ছবি : সময়ের আলো প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মক ভোটদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত এই মক ভোটদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা সমাজ সেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদ। এসময় আইএফইএস বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওনী ইমামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজিত এই মক ভোটে জেলার ৫০ জন প্রতিবন্ধী অংশ নেন।
আয়োজকরা জানান, আগামী ২৯শে অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশিক্ষণ দেওয়া হয়।
সময়ের আলো/মহু