সড়কে নিম্নমানের খোয়া ব্যবহার, ঠিকাদার অপসারণে চিঠি

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতি‌নি‌ধি

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুটিমারী-কেদারনগর সড়ক উন্নয়নকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের প্রস্তুতির অভিযোগ উঠেছে। কাজের সাইট পরিদর্শন করে নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণ এবং

2026-10-13T18:26:53+00:00
2026-10-13T18:27:49+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
সড়কে নিম্নমানের খোয়া ব্যবহার, ঠিকাদার অপসারণে চিঠি
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:২৬ পিএম  আপডেট: ১৩.১০.২০২৬ ৬:২৭ পিএম
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইফুল হাসান জোয়ার্দ্দারকে লিখিত চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে দেখা যায়। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুটিমারী-কেদারনগর সড়ক উন্নয়নকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের প্রস্তুতির অভিযোগ উঠেছে। কাজের সাইট পরিদর্শন করে নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণ এবং ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলীর কার্যালয়। এ বিষয়ে গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইফুল হাসান জোয়ার্দ্দারকে লিখিত চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে দেখা যায়।

চিঠির তথ্য অনুযায়ী, আলমডাঙ্গা উপজেলাধীন GKRIDP/08/CW-172 প্যাকেজের আওতায় ‘Improvement of Putimari-Kedarnagor j Road, Ch 00-1000m’ সড়ক উন্নয়নকাজ চলমান রয়েছে। গত ১০ অক্টোবর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী কাজের সাইট পরিদর্শন করেন। এ সময় সড়কের ডব্লিউবিএম (WBM) স্তরের কাজে ব্যবহারের জন্য মজুত করা নিম্নমানের ইটের খোয়া দেখতে পান।

চিঠিতে উল্লেখ করা হয়, এসব নির্মাণসামগ্রী স্পেসিফিকেশন বহির্ভূত কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। এ কারণে সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত সময়ের মধ্যে নিম্নমানের ইটের খোয়া অপসারণ করে পরবর্তী কাজ করার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া কাজের ত্রুটি সংশোধন করে তা সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, ত্রুটি সংশোধন ছাড়া কোনো অবস্থাতেই পরবর্তী কাজ করা যাবে না। স্পেসিফিকেশন অনুযায়ী কাজ সম্পন্ন না হলে বিল প্রদানে জটিলতা সৃষ্টি হলে তার দায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে বহন করতে হবে।

চি‌ঠি প্রাপ্তির পর ঠিকাদার প্রতিষ্ঠান সড়র থে‌কে নিম্নমানের খোয়া অপসারণ কর‌তে দেখা গে‌ছে। নিম্নমানের ‌খোয়া সড়ক থে‌কে অপসারণ করার নি‌র্দেশ দেওয়ায় উপ‌জেলা প্রকৌশলী‌কে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন এলাকাবাসী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনার পর সড়কটির নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের মান নিশ্চিত করা এবং নির্দেশনা অনুযায়ী ত্রুটি সংশোধন করা হচ্ছে কি না, তা নজরদারিতে রাখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপ‌জেলা প্রকৌশলী মেজবাহুর রহমান জানান, স্থানীয় ব‌্যক্তি‌দের মাধ‌্যমে জান‌তে পে‌রে সড়ক প‌রিদর্শন ক‌রে নিম্নমানের খোয়া মজুত কর‌তে দেখা যায়। এ ঘটনার পর চিনির মাধ‌্যমে ঠিকাদার‌কে সড়ক থে‌কে নিম্নমানের খোয়া অপসারণ করার নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। সেই সা‌থে স‌ঠিক মা‌নের খোয়া দি‌য়ে সড়ক নির্মাণ করার জন‌্য বলা হ‌য়ে‌ছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   নিম্নমানের খোয়া ব্যবহার  ঠিকাদার  অপসারণের নির্দেশ  আলমডাঙ্গা  চুয়াডাঙ্গা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: