রংপুরে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, আহত ৪

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে দুজনের অবস্থা

2026-10-13T18:42:16+00:00
2026-10-13T18:42:16+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
রংপুরে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, আহত ৪
রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৪২ পিএম 
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরভবনের ছাদ ধস। ছবি : সময়ের আলো
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আরাজী-গঙ্গারামপুর ওয়ার্ডে ওই দুর্ঘটনা ঘটে। এতে নিহত দুই শ্রমিকের মধ্যে আছাদুল হকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। অন্যজন শিহাবের বাড়ি রংপুরে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে পীরগঞ্জ পৌরভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ শ্রমিক। বিকেল ৫টার দিকে হঠাৎ ছাদ ঢালাইয়ের জন্য তৈরি অস্থায়ী কাঠামো (সাটারিং) ভেঙে পড়ে। এতে কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্থানীয় লোকজন আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সময়ের আলো/আতা
  বিষয়:   রংপুর  পীরগঞ্জ  নির্মাণাধীন  পৌরভবন  ছাদ ধস  শ্রমিক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: