হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৫৫

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের কয়েকটি এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৫৫ জন আহত হয়েছেন। আহতদের

2026-10-14T14:42:38+00:00
2026-10-14T14:42:38+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৫৫
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:৪২ পিএম 
কুকুরের কামড়ে আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি : সময়ের আলো
হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের কয়েকটি এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৫৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে বহুলা, রায়ধর, দীঘলবাগ ও আনন্দপুরসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একটি কুকুর হঠাৎ বহুলা এলাকায় রাস্তায় চলাচলকারী পথচারীদের কামড়াতে শুরু করে। পরে কুকুরটি রায়ধর, দীঘলবাগ, আনন্দপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় গিয়ে নারী, পুরুষ ও শিশুদের আক্রমণ করে। এতে অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে মাদরাসার চার শিক্ষার্থীও রয়েছে।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। কুকুরের কামড়ে একসঙ্গে এত মানুষ আহত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


দীঘলবাগ মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হামিদ জানান, বুধবার সকালে চার শিক্ষার্থী রাস্তায় বের হলে একটি কুকুর তাদের কামড় দেয়। পরে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজিব ভট্টাচার্য জানান, বুধবার দুপুর ১টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৫৫ জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কুকুরটির আক্রমণ থেকে রক্ষা পেতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সময়ের আলো/জোই

  বিষয়:   হবিগঞ্জ  পাগলা কুকুর  কামড়  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: