ফ্রান্সে ফের বিক্ষোভ, আটক প্রায় ১০০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলা বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় প্রায় এক হাজার মানুষকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দেশটির

2026-10-25T09:19:41+00:00
2026-10-25T09:21:50+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফ্রান্সে ফের বিক্ষোভ, আটক প্রায় ১০০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:১৯ এএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৯:২১ এএম
ফ্রান্সজুড়ে চলা বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় প্রায় এক হাজার মানুষকে আটক করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলা বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় প্রায় এক হাজার মানুষকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ জানান, বিক্ষোভের শেষ পর্যায়ে উগ্র বামপন্থি গোষ্ঠীগুলো পুলিশের ওপর হামলা চালায়।

নুনিয়েজ বলেন, বিভিন্ন শহরে মূল বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও শেষ দিকে উগ্র বামপন্থিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও আতশবাজি ছোড়েন। তাঁর ভাষায়, পুলিশের ওপর ‘অত্যন্ত উচ্চমাত্রার সহিংসতা’ চালানো হয়েছে।

তুলুজ ও ক্লেরমন্ট-ফেরান্দ শহরে সংঘর্ষে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। তুলুজে ২০ বছর বয়সী এক যুবকের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত সপ্তাহের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে। আগের সপ্তাহে প্রায় ২ হাজার ৭০০ জনকে আটক করা হয়েছিল। সে সময় বেশ কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটে। এবার শপিং সেন্টার ও ব্যবসাপ্রতিষ্ঠানে বাড়তি নিরাপত্তার কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে।

রাজধানী প্যারিসে মূল পদযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হলেও পরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সেখানে প্রায় ৫০০ জন চিহ্নিত দাঙ্গাকারীসহ কয়েক হাজার উগ্রপন্থি কর্মী জড়ো হন। দুই ঘণ্টার বেশি সময় ধরে সংঘর্ষ চলে।

এদিকে কান ও মন্তপেলিয়ে শহরে প্রথমবারের মতো উগ্র ডানপন্থি কর্মীরাও রাস্তায় নামেন। ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষার কথা বলে তাঁরা বিক্ষোভে অংশ নেন। কোথাও কোথাও উগ্র বামপন্থিদের সঙ্গে তাঁদের সংঘাতের চেষ্টার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার পর্যন্ত পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ফ্রান্স  বিক্ষোভ  আটক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: