যুদ্ধের প্রভাবে না খেয়ে থাকছেন ইরানের বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও অর্থনৈতিক চাপের কারণে ইরানে বহু মানুষ পরিবারের জন্য খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন বলে স্বীকার করেছেন

2026-10-25T09:26:37+00:00
2026-10-25T09:26:37+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পেজেশকিয়ান
যুদ্ধের প্রভাবে না খেয়ে থাকছেন ইরানের বহু মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:২৬ এএম 
ইরানে বহু মানুষ পরিবারের জন্য খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও অর্থনৈতিক চাপের কারণে ইরানে বহু মানুষ পরিবারের জন্য খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২৪ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে তিনি যুদ্ধকালীন সংকটের কথা তুলে ধরে বর্তমান অচলাবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। খবর সিবিএস নিউজের।

নিজের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘এই সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা আমাদের জড়িয়ে পড়া যুদ্ধ এবং বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির কারণে পরিবারের জন্য খাবার জোগাড় করতে লড়াই করছেন।’

তিনি বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে বলেন, ‘আমাদেরও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।’ তবে সংকট নিরসনে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।


এদিকে, ইরানের ওপর সামরিক অভিযান কমিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ওয়াশিংটন চাপ ও হুমকি বন্ধ না করলে শান্তি আলোচনা সফল হবে না বলে জানিয়ে আসছেন ইরানের নেতারা। ফলে দুই দেশের মধ্যে অচলাবস্থা অব্যাহত রয়েছে।

এর মধ্যেই ইরানে নতুন করে হামলার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছেন, চলতি সপ্তাহেই ইরানে আবার হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।

পডকাস্ট উপস্থাপক মারিও নওফলকে দেওয়া সাক্ষাৎকারে ব্যারাক বলেন, ‘এই সপ্তাহে কি হামলা হতে পারে? অবশ্যই।’

ব্যারাক সিরিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে ইরানবিষয়ক নীতিনির্ধারণে তার সরাসরি কোনো ভূমিকা নেই।

সূত্র : সিবিএস নিউজ


সময়ের আলো/এমকে
  বিষয়:   যুদ্ধের প্রভাব  না খেয়ে থাকা  ইরান  মানুষ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: