মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলার দায় অস্বীকার হুতির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মক্কা ও মদিনা অঞ্চলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর জানিয়েছে সৌদি আরব। দেশটির দাবি, হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশে

2026-10-25T12:01:16+00:00
2026-10-25T12:01:16+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলার দায় অস্বীকার হুতির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০১ পিএম 
পবিত্র দুই নগরী লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা। ছবি : সংগৃহীত
মক্কা ও মদিনা অঞ্চলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর জানিয়েছে সৌদি আরব। দেশটির দাবি, হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করার পর সেগুলোর খণ্ডিতাংশ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। তবে পবিত্র দুই নগরী লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।

শনিবার (২৪ অক্টোবর) সৌদি সিভিল ডিফেন্স জানায়, মক্কার বাইরের ওয়াদি মুঘামাস, জেদ্দার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি নির্জন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে।

এর আগে সম্ভাব্য বিপদের আশঙ্কায় মক্কাসহ পশ্চিম সৌদি আরবের চারটি প্রদেশে সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশও দেওয়া হয়।


তবে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘সৌদি শত্রুপক্ষ আমাদের বাহিনী কর্তৃক মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানে হামলা চালানোর যে প্রচার চালাচ্ছে, তা এক চরম ও বিশাল মিথ্যাচার।’

এর কয়েক ঘণ্টা আগে হুতিরা দাবি করে, শুক্র ও শনিবার সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে তারা। এসব স্থাপনার মধ্যে তিনটি বিমানবন্দর, দুটি তেল কারখানা, একটি পাইপলাইন ও একটি বিমানঘাঁটি রয়েছে বলে দাবি করেন ইয়াহিয়া সারি।

তিনি আরও জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দাম্মাম ও নাজরানের বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এদিকে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে কোস্ট গার্ডের স্থাপনা লক্ষ্য করে অন্তত তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা।

সূত্র : এনডিটিভি

সময়ের আলো/এমকে
  বিষয়:   মক্কা  মদিনা  ক্ষেপণাস্ত্র  ধ্বংসাবশেষ  হামলা  দায়  অস্বীকার  হুতি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: