অত্যাচারীর ভয়ে আত্মরক্ষায় যে দোয়া পড়বেন

ইসলামরে আলো ডেস্ক

ইসলাম

জীবনে কখনো কখনো মানুষ অন্যের জুলুম, হুমকি কিংবা ক্ষমতার অপব্যবহারের শিকার হয়। এমন পরিস্থিতিতে ভয় ও দুশ্চিন্তা গ্রাস করতে পারে

2026-10-29T23:00:07+00:00
2026-10-29T23:00:07+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
ইসলাম
অত্যাচারীর ভয়ে আত্মরক্ষায় যে দোয়া পড়বেন
ইসলামরে আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:০০ পিএম 
ছবি : সংগৃহীত
জীবনে কখনো কখনো মানুষ অন্যের জুলুম, হুমকি কিংবা ক্ষমতার অপব্যবহারের শিকার হয়। এমন পরিস্থিতিতে ভয় ও দুশ্চিন্তা গ্রাস করতে পারে মনকে। তবে একজন মুমিনের ভরসা আল্লাহর ওপর। বিপদ-আপদ ও অত্যাচারীর ভয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং তার সাহায্য প্রার্থনা করা মুমিনের গুরুত্বপূর্ণ আমল। হাদিসে এ ধরনের পরিস্থিতিতে পড়ার জন্য একটি বিশেষ দোয়ার কথা বর্ণিত হয়েছে।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কেউ অত্যাচারীর ভয় করলে যেন এই দোয়া পড়ে—

দোয়া : اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، كُنْ لِي جَارًا مِنْ فُلَانِ بْنِ فُلَانٍ، وَأَحْزَابِهِ مِنْ خَلَائِقِكَ، أَنْ يَفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ يَطْغَى، عَزَّ جَارُكَ، وَجَلَّ ثَنَاؤُكَ، وَلَا إِلَهَ إِلَّا أَنْتَ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাবয়ি, ওয়া রব্বাল আরশিল আজিম। কুন লি জারান মিন ফুলানিবনি ফুলানিন, ওয়া আহজাবিহি মিন খালাইকিকা, আইয়াফরুতা আলাইয়্যা আহাদুম মিনহুম আও ইয়াতগা। আযযা জারুকা, ওয়া জাল্লা সানাউকা, ওয়া লা ইলাহা ইল্লা আনতা।


অর্থ : ‘হে আল্লাহ, আপনি সাত আকাশের রব এবং মহান আরশের রব। আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে অমুকের পুত্র অমুক ও তার দলবল থেকে আমাকে আশ্রয় দিন, যেন তাদের কেউ আমার ওপর আক্রমণ করতে বা সীমালঙ্ঘন করতে না পারে। আপনার আশ্রয় শক্তিশালী, আপনার প্রশংসা মহান। আপনি ছাড়া কোনো ইলাহ নেই।’

সূত্র : আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৫৪৫।
  বিষয়:   অত্যাচারী  আত্মরক্ষা  দোয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: