ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়? স্মৃতিশক্তি বাড়ানোর ১০ কৌশল

সময়ের আলো ডেস্ক

ফিচার

চাবি কোথায় রেখেছেন, জরুরি কাজের কথা কিংবা পরিচিত কারও নাম মনে করতে সমস্যা হচ্ছে? দৈনন্দিন জীবনে এমন ভুলে যাওয়ার ঘটনা

2026-11-01T22:15:31+00:00
2026-11-01T22:15:55+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ফিচার
ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়? স্মৃতিশক্তি বাড়ানোর ১০ কৌশল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম  আপডেট: ০১.১১.২০২৬ ১০:১৫ পিএম
প্রতীকী ছবি
চাবি কোথায় রেখেছেন, জরুরি কাজের কথা কিংবা পরিচিত কারও নাম মনে করতে সমস্যা হচ্ছে? দৈনন্দিন জীবনে এমন ভুলে যাওয়ার ঘটনা অনেকেরই ঘটে। বয়স, অতিরিক্ত তথ্যের চাপ, অনিয়ন্ত্রিত মোবাইল ব্যবহার ও মনোযোগের অভাব স্মৃতিশক্তিতে প্রভাব ফেলতে পারে। তবে প্রতিদিনের কিছু সহজ অভ্যাসেই মস্তিষ্ককে সক্রিয় রাখা এবং মনে রাখার ক্ষমতা উন্নত করা সম্ভব।

সম্প্রতি ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত এক প্রতিবেদনে স্মৃতিশক্তি বাড়ানোর ১০টি সহজ ও আনন্দদায়ক উপায় তুলে ধরা হয়েছে।

১. নতুন কিছু শিখুন : দাবা খেলা, নতুন ভাষা শেখা কিংবা বাদ্যযন্ত্র বাজানোর মতো কাজে যুক্ত থাকুন। নতুন দক্ষতা মস্তিষ্ককে সক্রিয় রাখে।

২. নিয়মিত বই পড়ুন : পছন্দের গল্প, উপন্যাস কিংবা তথ্যভিত্তিক বই পড়ার অভ্যাস মনোযোগ ও চিন্তাশক্তি বাড়াতে সাহায্য করে।

৩. মনোযোগ ধরে রাখুন : কাজের সময় মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকুন। একসঙ্গে অনেক কাজ না করে একটি কাজে মন দিন।


৪. গল্প তৈরি করুন : প্রয়োজনীয় তথ্যগুলোকে একটি গল্পের সঙ্গে যুক্ত করে মনে রাখার চেষ্টা করুন।

৫. মেমোরি প্যালেস ব্যবহার করুন : পরিচিত বাড়ি বা জায়গার বিভিন্ন স্থানের সঙ্গে মনে রাখার বিষয়গুলো মিলিয়ে নিন।

৬. সংখ্যাকে ছবিতে রূপ দিন : গুরুত্বপূর্ণ তারিখ ও সংখ্যার সঙ্গে পরিচিত ছবি, রং বা প্রতীকের মিল তৈরি করুন।

৭. সংকেত শব্দ তৈরি করুন : গুরুত্বপূর্ণ শব্দের প্রথম অক্ষর দিয়ে নতুন শব্দ বা বাক্য তৈরি করুন। মাইন্ড ম্যাপও ব্যবহার করতে পারেন।

৮. বিরতি দিয়ে অনুশীলন করুন : শেখা বিষয় নির্দিষ্ট বিরতিতে বারবার ঝালিয়ে নিন। এতে দীর্ঘমেয়াদি স্মৃতি তৈরিতে সহায়তা হয়।

৯. গুরুত্বপূর্ণ কাজ লিখে রাখুন : ডায়েরি বা ফোনের নোটে জরুরি তথ্য লিখুন। প্রয়োজনে অ্যালার্ম সেট করুন।

১০. পর্যাপ্ত ঘুমান : স্মৃতিশক্তি ভালো রাখতে প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের সময় মস্তিষ্ক শেখা তথ্য সংরক্ষণ ও সুসংহত করে।

বিশেষজ্ঞদের মতে, স্মৃতিশক্তি উন্নত করতে একটি কৌশলের ওপর নির্ভর না করে এসব অভ্যাস নিয়মিত চর্চা করা জরুরি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ভুলে যাচ্ছেন  ছোটখাটো বিষয়  স্মৃতিশক্তি  কৌশল 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: