সিঙ্গেলদের জন্য বিশেষ দিন, যেভাবে কাটাবেন আজ

সময়ের আলো ডেস্ক

ফিচার

আজ ১১ নভেম্বর। সিঙ্গেলদের জন্য বিশেষ দিন—‘সিঙ্গেলস ডে’। ভালোবাসার মানুষ নেই বলে মন খারাপ করে বসে থাকার দিন নয় আজ।

2026-11-11T11:02:10+00:00
2026-11-11T11:43:14+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ফিচার
সিঙ্গেলদের জন্য বিশেষ দিন, যেভাবে কাটাবেন আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:০২ এএম  আপডেট: ১১.১১.২০২৬ ১১:৪৩ এএম
ছবি : সংগৃহীত
আজ ১১ নভেম্বর। সিঙ্গেলদের জন্য বিশেষ দিন—‘সিঙ্গেলস ডে’। ভালোবাসার মানুষ নেই বলে মন খারাপ করে বসে থাকার দিন নয় আজ। বাইরে বের হয়ে ঘোরাঘুরিসহ নানা কিছু করতে পারেন। নিজের পছন্দমতো সময় কাটানো, পছন্দের খাবার খাওয়া, কেনাকাটা কিংবা একা সিনেমা দেখতে যাওয়ার মধ্য দিয়েও দিনটি উপভোগ করা যায়। নিজের স্বাধীনতা ও একা থাকার আনন্দ উদ্‌যাপনের এই দিনে আরও কী কী করতে পারেন, চলুন জেনে নেওয়া যাক।

সঙ্গী নেই বলে মন খারাপ না করে নিজের মতো করে দিনটি উপভোগ করাই সিঙ্গেল ডে-র মূল বার্তা।

চারটি এক থেকেই সিঙ্গেল ডে

সিঙ্গেল ডে উদ্‌যাপনের শুরু ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে। প্রচলিত ধারণা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের চার অবিবাহিত শিক্ষার্থী নিজেদের একা থাকার জীবন উদ্‌যাপনের জন্য ১১ নভেম্বর দিনটিকে বেছে নেন। তারিখটি ১১/১১ হওয়ায় এতে পরপর চারটি ‘১’ রয়েছে। একাকিত্ব বা সিঙ্গেল থাকার প্রতীক হিসেবে সংখ্যাগুলোকে বিবেচনা করা হয়।

শুরুতে দিনটি ‘ব্যাচেলর্স ডে’ নামে পরিচিত ছিল। পরে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে চীনের জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে ওঠে এ উদ্‌যাপন। একপর্যায়ে নারী-পুরুষ নির্বিশেষে সবাই দিনটি পালন করতে শুরু করেন।

তবে সময়ের সঙ্গে সিঙ্গেল ডে-র উদ্‌যাপনে যুক্ত হয় কেনাকাটার উন্মাদনা। ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা দিনটিকে কেন্দ্র করে বিশেষ ছাড়ে কেনাকাটার আয়োজন করে। এরপর থেকেই সিঙ্গেল ডে বিশ্বের অন্যতম বড় অনলাইন কেনাকাটার উৎসবে পরিণত হয়। ২০১৭ সালে মাত্র ২৪ ঘণ্টায় আলিবাবার বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় ২৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।


সিঙ্গেল ডে-তে কী করবেন?

দিনটি উদ্‌যাপনের জন্য খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। নিজের ভালো লাগাকে গুরুত্ব দিলেই হতে পারে বিশেষ কিছু।

অনেক দিন ধরে পছন্দের কোনো পোশাক, সানগ্লাস কিংবা প্রয়োজনীয় জিনিস কেনার পরিকল্পনা থাকলে এ দিনটি হতে পারে নিজের জন্য উপহার কেনার উপলক্ষ। তবে কেনাকাটার ক্ষেত্রে বাজেটের বিষয়টিও মাথায় রাখতে হবে।

চাইলে নিজেকেই নিয়ে যেতে পারেন ডেটে। পছন্দের রেস্তোরাঁয় খাওয়াদাওয়া, সিনেমা দেখা কিংবা এক কাপ কফি নিয়ে নিরিবিলি সময় কাটানো—সবই হতে পারে দিনের আয়োজন। রেস্তোরাঁয় ভালো সময় কাটাতে যে সঙ্গে সঙ্গী থাকতেই হবে, এমন কোনো নিয়ম নেই।

বন্ধুদের মধ্যে যারা সিঙ্গেল, তাদের নিয়ে আয়োজন করতে পারেন ছোটখাটো পার্টি। একসঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। আবার নিজের ভালো লাগা, অর্জন ও গুণাবলির তালিকা তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিতে পারেন।

সব মিলিয়ে সিঙ্গেল ডে-র বার্তা হলো, জীবনে ভালো থাকতে প্রেমিক বা প্রেমিকা থাকতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। নিজের সঙ্গ উপভোগ করা, নিজের যত্ন নেওয়া এবং স্বাধীনভাবে বাঁচার আনন্দও কম নয়। তাই ১১ নভেম্বর মন খারাপ না করে নিজের পছন্দ ও আনন্দকে গুরুত্ব দিন। কারণ, নিজের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি আপনি নিজেই!

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সিঙ্গেল  প্রেমিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: