নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার আটপাড়ায় অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবিকুল ইসলাম (৩৫) নামক অটো চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর)

2026-11-15T17:39:56+00:00
2026-11-15T17:39:56+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোণার আটপাড়ায় অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রবিকুল ইসলাম (৩৫) নামক অটো চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম উপজেলার হোসেনপুর গ্রামের মো. গনি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হোসেনপুর গ্রামের রবিকুল ইসলাম রোববার সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশার চার্জ খুলতে যায়। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে আশেপাশের লোকজন তা দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 


আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   নেত্রকোণা  বিদ্যুৎস্পৃষ্ট  অটো চালক  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: