গোপন বৈঠকের অভিযোগে গ্রেফতার ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ধারালো হাসুয়া,

2026-11-15T17:42:27+00:00
2026-11-15T17:42:27+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপন বৈঠকের অভিযোগে গ্রেফতার ২
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম 
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ধারালো হাসুয়া, লাঠি ও লোহার রড জব্দ করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর (শুক্রবার) রাত ৯টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিতাইশাহ পুকুরসংলগ্ন কারিগরি কলেজের বিপরীতে শহীদ ফরিদের গোডাউন চাতালে কয়েকজন ব্যক্তির গোপন বৈঠকের খবর পায় পুলিশ। পরে রাত ৯টা ১৫ মিনিটের দিকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে জহুরুল ইসলাম (৫০) ও জুয়েল বাবু (৪০) নামে দুজনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।

এজাহারে বলা হয়, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া একটি ধারালো হাসুয়া, লাঠি ও লোহার রড জব্দ করা হয়েছে। গ্রেফতার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও ৩৩ জনের নাম-পরিচয় পাওয়া গেছে।


পুলিশের অভিযোগ, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপপ্রচার, সরকার পতনের ষড়যন্ত্র এবং সরকারি-বেসরকারি স্থাপনা ও যানবাহনের ক্ষতিসাধনের পরিকল্পনার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে। মামলায় ৩৪ জন এজাহারনামীয় আসামি ছাড়াও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিকেলে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এনএন


  বিষয়:   গোপন বৈঠক  অভিযোগ  গ্রেফতার  দিনাজপুর  ঘোড়াঘাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: