বাইরে সহিংসতা, আশ্রয় ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বাইরে থেকে সহিংসতা করে ঢাকায় এসে আশ্রয় নেওয়াদের ধরতে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। পুলিশ বলছে,

2026-11-19T06:21:37+00:00
2026-11-19T06:21:37+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়
সাইবার স্পেসে নজরদারি
বাইরে সহিংসতা, আশ্রয় ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:২১ এএম 
১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধে নাশকতা এড়াতে গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল থেকে আসা যাত্রীবাহী পরিবহনে তল্লাশি করছে পুলিশ। বুধবার ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া এলাকা থেকে তোলা। ছবি : সময়ের আলো
রাজধানীর বাইরে থেকে সহিংসতা করে ঢাকায় এসে আশ্রয় নেওয়াদের ধরতে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। পুলিশ বলছে, এ ধরনের ব্যক্তিদের আশ্রয়স্থলগুলোতে পুলিশের নজরদারি রয়েছে। শিগগিরই অভিযান শুরু হবে। অন্যদিকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি)। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে পালিয়ে ঢাকায় আশ্রয় নিচ্ছেন অনেকে। 

তাদের গ্রেফতারে কোনো অভিযান শুরু হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। যারা আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে আছেন তাদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।

তিনি বলেন, নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার জন্য বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ৬৪টি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ সদস্য রয়েছেন। এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

এডিসি নিয়াজ মেহেদী বলেন, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনায় আগাম পরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশি নজরদারিও চলছে।


সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ে সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত।

অন্যদিকে বুধবার রাজধানীর কারওয়ান বাজার এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এসআরবি লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে। 

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জ এবং তার আশপাশের এলাকায় নিয়োজিত আছে। সেখানে পুলিশ, আনসার, বিজিবি মোতায়েন করা হয়েছে। এসআরবির দুটি ব্যাটালিয়ন এখানে সরাসরি সম্পৃক্ত। একটা হচ্ছে এসআরবির ৬ এবং আরেকটা এসআরবি ১০। এই দুটি ব্যাটালিয়নের সমন্বয়ে গোপালগঞ্জে আমাদের যে একটি কম্পোজিট ফোর্স সেখানে নিয়োজিত আছে। তারা দিন-রাত সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, যদি কেউ কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও সহিংসতা ঘটানোর চেষ্টা করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে এবং আমরা সেগুলোকে রুখে দিতে বদ্ধপরিকর।

এসআরবি মুখপাত্র বলেন, আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে প্রচেষ্টা থাকবে শুধু গোপালগঞ্জ না, সারা দেশেই। আমরা চেষ্টা করব যাতে যত রকমের হানাহানি বলেন, বাসে অগ্নিসংযোগ হোক, ককটেলবাজি হোক, এগুলোকে নিবারণ করতে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   বাইরে  সহিংসতা  আশ্রয়  ঢাকায় 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: