আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রথমবারের মতো লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী এ সফরে তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে

2026-11-19T08:44:34+00:00
2026-11-19T08:46:29+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৪ এএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৮:৪৬ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী এ সফরে তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সকাল ৯টায় হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এ কর্মসূচিতে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

দুপুরের কর্মসূচি শেষে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। পরে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  লালমনিরহাট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: