বাজারে আসছে নতুন নকশার ২ নোট, পাওয়া যাবে কবে?

সময়ের আলো ডেস্ক

বিজনেস

চলতি সপ্তাহেই বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। নিরাপত্তা ও পরিবহনসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে পর্যায়ক্রমে এসব

2026-11-20T23:03:04+00:00
2026-11-20T23:03:04+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজনেস
বাজারে আসছে নতুন নকশার ২ নোট, পাওয়া যাবে কবে?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৩ পিএম 
ছবি : সংগৃহীত
চলতি সপ্তাহেই বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। নিরাপত্তা ও পরিবহনসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে পর্যায়ক্রমে এসব নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। তবে নতুন নকশায় ১০০ টাকার নোট আসছে না। আগের নকশার নোটই সরবরাহ করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে নতুন নকশার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা থাকলেও গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। নোট পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় কার্যক্রম পিছিয়ে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, চলতি সপ্তাহে নিরাপত্তা নিশ্চিত করে পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন নকশার নোট ছাপানো ও সরবরাহের পুরো প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস লাগে। এ ছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট তৈরির প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে ছাপানোর কাজ শেষ করা যায়নি।


বাংলাদেশ ব্যাংকে নতুন নোট পৌঁছানোর পর পর্যায়ক্রমে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে গ্রাহকদের হাতে যাবে। ফলে ব্যাংক থেকে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট সংগ্রহ করতে পারবেন সাধারণ মানুষ।

তবে ১০০ টাকার নোটের নকশায় আপাতত কোনো পরিবর্তন আসছে না। আগের নকশার নোটই বাজারে সরবরাহ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বাজার  নতুন নকশা  নোট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: