স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক আজাদ আহমেদ

বিজনেস

বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে তিনি ব্যাংকটির পরিচালনা

2026-11-20T23:04:37+00:00
2026-11-20T23:04:37+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজনেস
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক আজাদ আহমেদ
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৪ পিএম 
বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ। ছবি : সংগৃহীত
বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন।

আজাদ আহমেদ স্বর্ণ ও হীরার অলংকার শিল্পে ২৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি মেসার্স আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি বেঙ্গল ডায়মন্ড লিমিটেডের চেয়ারম্যান এবং এসজিএল ল্যাব বাংলাদেশ লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যবসায়িক কর্মকা-ের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বেও যুক্ত রয়েছেন আজাদ আহমেদ। তিনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি এবং সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের চেয়ারম্যান। এ ছাড়া তিনি উদ্দীপন ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাধারণ পরিষদের সদস্য এবং সিলেট ক্লাবের সদস্য।

এর আগে তিনি বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সহ-সভাপতি এবং বাংলাদেশ জেমস্টোন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


ব্যবসায়িক নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা, বিনিয়োগ ব্যবস্থাপনা ও করপোরেট গভর্ন্যান্সে আজাদ আহমেদের দীর্ঘ অভিজ্ঞতা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংকটির টেকসই অগ্রযাত্রায় তার অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক  পরিচালক  আজাদ আহমেদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: