সঙ্গীর খিটখিটে স্বভাব, সম্পর্ক স্বাভাবিক রাখতে কী করবেন?

সময়ের আলো ডেস্ক

ফিচার

সম্পর্কের শুরুতে সবকিছু ভালো লাগলেও সময়ের সঙ্গে কখনো কখনো তিক্ততা তৈরি হয়। ছোটখাটো বিষয়েও সঙ্গীর বিরক্তি, সারাক্ষণ রাগ কিংবা অভিযোগের

2026-11-22T11:51:25+00:00
2026-11-22T11:53:27+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ফিচার
সঙ্গীর খিটখিটে স্বভাব, সম্পর্ক স্বাভাবিক রাখতে কী করবেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৫১ এএম  আপডেট: ২২.১১.২০২৬ ১১:৫৩ এএম
ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি সামলানো জরুরি। ছবি : সংগৃহীত
সম্পর্কের শুরুতে সবকিছু ভালো লাগলেও সময়ের সঙ্গে কখনো কখনো তিক্ততা তৈরি হয়। ছোটখাটো বিষয়েও সঙ্গীর বিরক্তি, সারাক্ষণ রাগ কিংবা অভিযোগের প্রবণতা সম্পর্কে অশান্তি বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে পাল্টা রাগ না দেখিয়ে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি সামলানো জরুরি। 

নিজে শান্ত থাকুন

সঙ্গী রেগে গেলে আপনিও উত্তেজিত হয়ে পড়বেন না। দুজন একসঙ্গে রাগ দেখালে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বরং মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করুন, কী কারণে তিনি এমন আচরণ করছেন। আপনার শান্ত আচরণ অনেক সময় উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে।

সব কথা ব্যক্তিগতভাবে নেবেন না

রাগের মাথায় মানুষ অনেক সময় এমন কথা বলে, পরে নিজেই হয়ত অনুতপ্ত হয়। তাই সঙ্গীর প্রতিটি মন্তব্য মনে নিয়ে কষ্ট পাওয়ার প্রয়োজন নেই। ছোটখাটো বিষয় এড়িয়ে চলুন। তবে কোনো আচরণ নিয়মিত কষ্টের কারণ হলে, তা নিয়ে অবশ্যই কথা বলুন।


উপযুক্ত সময়ে আলোচনা করুন

সঙ্গীর মেজাজ ভালো থাকলে কিংবা দুজনের মধ্যে স্বাভাবিক পরিবেশ তৈরি হলে, বিষয়টি নিয়ে কথা বলুন। জানতে চান, তার আচরণের পেছনে কোনো বিশেষ কারণ আছে কি না। আপনার কষ্টের কথাও শান্তভাবে জানান। একই সঙ্গে তাকে আশ্বস্ত করুন, প্রয়োজনে আপনি পাশে থাকতে এবং সহযোগিতা করতে প্রস্তুত।

সঙ্গীকে খুশি রাখার চেষ্টা করুন

মানসিক চাপ, হতাশা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে মানুষের আচরণে বিরক্তি দেখা দিতে পারে। তাই সঙ্গীর মন ভালো করতে তার পছন্দের কিছু করতে পারেন। ছোট কোনো উপহার, সারপ্রাইজ কিংবা একসঙ্গে কিছুটা সময় কাটানোও সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


সম্ভব হলে চাপ কমাতে সাহায্য করুন

পারিবারিক সমস্যা, আর্থিক দুশ্চিন্তা, কর্মক্ষেত্রের চাপ কিংবা ব্যক্তিগত কষ্ট- যেকোনও কিছু সঙ্গীর বিরক্তির কারণ হতে পারে। সমস্যার ধরন বুঝে সম্ভব হলে তার চাপ কমাতে সহযোগিতা করুন। কঠিন সময়ে পাশে একজন মানুষ থাকলে মানসিকভাবে স্বস্তি পাওয়া যায়।

প্রশংসা ও ভালোবাসা প্রকাশ করুন

সম্পর্কে ভালোবাসা ও প্রশংসার গুরুত্ব অনেক। সঙ্গীর ভালো কাজের প্রশংসা করুন, তার প্রতি যত্নশীল আচরণ করুন এবং ভালোবাসা প্রকাশ করুন। এতে দুজনের মধ্যে ইতিবাচক যোগাযোগ বাড়তে পারে। তবে, নিজের অনুভূতি ও প্রয়োজনকেও গুরুত্ব দিতে হবে।

সম্পর্ক ভালো রাখতে দুজনেরই চেষ্টা জরুরি। একজনের ধৈর্য ও সহযোগিতা পরিস্থিতি সামলাতে সাহায্য করতে পারে, তবে দীর্ঘমেয়াদে সম্পর্কের তিক্ততা দূর করতে উভয়ের বোঝাপড়া, সম্মান ও আন্তরিকতা প্রয়োজন।

সময়ের আলো/মহু
  বিষয়:   দাম্পত্য  সম্পর্ক  খিটখিটে স্বভাব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: