সাতক্ষীরা ত্রাণ অফিসের সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের সামনে থেকে টেনিস বল আকৃতির একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। খবর

2026-11-23T18:01:40+00:00
2026-11-23T18:01:40+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরা ত্রাণ অফিসের সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০১ পিএম 
সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। ছবি : সময়ের আলো
সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। ছবি : সময়ের আলো
সাতক্ষীরা জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের সামনে থেকে টেনিস বল আকৃতির একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেনিস বল আকৃতির একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে। তবে বিশেষজ্ঞদের মতামত ছাড়া বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কে বা কারা বস্তুটি সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/আতা
  বিষয়:   সাতক্ষীরা  ত্রাণ  গুদাম  দুর্যোগ  ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: