চেক প্রতারণা মামলায় এনসিপি নেতা গ্রেফতার

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জিয়াউর রহমান দলটির

2026-11-23T19:12:10+00:00
2026-11-23T19:12:10+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
চেক প্রতারণা মামলায় এনসিপি নেতা গ্রেফতার
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম 
গ্রেফতার জিয়াউর রহমান। ছবি : সময়ের আলো
গ্রেফতার জিয়াউর রহমান। ছবি : সময়ের আলো
রাজশাহীর গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জিয়াউর রহমান দলটির গোদাগাড়ী উপজেলা কমিটির আহ্বায়ক।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ২টার সময় গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিয়াউর রহমানের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি আদালতে চলমান থাকায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জিয়াউর রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোদাগাড়ী উপজেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তার গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজশাহী  গোদাগাড়ী  চেক  প্রতারণা  মামলা  গ্রেফতার  পরোয়ানা  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: