
আন্দোলনরত পোশাকশ্রমিকদের কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবি : সময়ের আলো
আন্দোলনরত পোশাকশ্রমিকদের কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছবি : সময়ের আলো ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার ২২টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া আরও ২৩টি কারখানায় সাধারণ ছুটি এবং তিনটিতে চলছে কর্মবিরতি। বাকি কারখানা গুলোতে শ্রমিকদের নির্বিঘ্নে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেন।
সোমবার (২৩ নভেম্বর) আশুলিয়ার শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বন্ধ ২২ ও ছুটি ২৩টি কারখানার বিষয়টি নিশ্চিত করেন।
শিল্প পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানার শ্রমিকরাই নির্ধারিত সময়ে কাজে যোগ দেন এবং কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করেন। তবে, বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরেই বিক্ষোভ ও আন্দোলন শুরু করেন। এতে বন্ধ রয়েছে ২২ ও সাধারণ ছুটি রয়েছে ২৩টি কারখানা।
এব্যপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে সুসুকা নিট লিমিটেড, রেডিয়ান্স ফ্যাশন, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, গ্রিন লাইফ নিটেক্স, মন্ডল নিটওয়্যার, হংকুন লেদার কোম্পানি, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, ফুটস্টেপস বাংলাদেশ, অ্যালায়েন্স নিট কম্পোজিট, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ডটকম, হামীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন, এনভয় গ্রুপ এবং নেক্সট কালেকশন লিমিটেড।
সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো সাদাতীয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বানদো ডিজাইন, এ এম ডিজাইন, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস, ভার্চুয়াল বটমস, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস, ওয়াইপি, কমপ্লিট কম্পোজিট, উঁচু ফ্যাশন এবং দেওয়ান ইদ্রিস রোডের গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস।
অন্যদিকে উৎপাদনকাজ বন্ধ রাখা কারখানাগুলো হলো ম্যাংগো টেক্স, নাঈম নিটওয়্যার লিমিটেড (সাদ গ্রুপ) এবং সাদ ফ্যাশন লিমিটেড। মজুরি বৃদ্ধির দাবিতে এসব কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন।
সময়ের আলো/আতা