৫ হাজার দৌড়বিদ নিয়ে আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্টিত

ক্রীড়া ডেস্ক

খেলা

আন্তর্জাতিক ম্যারাথনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উদ্‌যাপন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায়

2026-11-27T15:45:51+00:00
2026-11-27T15:55:45+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
খেলা
ডিএনসিসির ১৫ বছর
৫ হাজার দৌড়বিদ নিয়ে আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্টিত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৩:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ম্যারাথনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উদ্‌যাপন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় শুরু হওয়া তিন ধাপের এ ম্যারাথনে ভিন্ন বয়সের প্রায় ৫ হাজার দৌড়বিদ অংশ নেন।

উৎসবমুখর আয়োজন, দৌড়ের উচ্ছ্বাস আর সুস্থ নগর গড়ার প্রত্যয় নিয়ে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার উদ্যোগকে স্বাগত জানান ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদরা। 

ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তরুণদের খেলাধুলার জন্য মাঠ সংরক্ষণ, পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান জানাতে ‘সিটি হিরো অ্যাওয়ার্ড’ চালু এবং নগরবাসীর নাগরিক সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। 

নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ফুটপাত নিয়ন্ত্রণ, হকার পুনর্বাসন ও জোনভিত্তিক অটোরিকশা নিবন্ধন চালুর উদ্যোগের কথা জানিয়ে আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা চান প্রশাসক। তিনি বলেন, ‘ডিএনসিসির চারটি জোনে অটোরিকশা চলাচলের জন্য নিবন্ধন চালু করা হবে। পাশাপাশি জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্সসংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে।’


শফিকুল ইসলাম বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনে ১৫টি কর্মসূচি নেয়া হয়েছে। আগামী ১৫ বছরে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক ঢাকা গড়ে তোলাই লক্ষ্য। এ জন্য নগরবাসীকে উন্নত নাগরিক সুবিধা দেয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলার সুযোগ তৈরি ও মাঠ সংরক্ষণে কাজ করা হবে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ৮২ হাজার গাছ লাগানো হয়েছে। ১৫টি কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন ও সহযোগিতা করেছেন।
 
ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের দেয়া হয় ফিনিশার মেডেল। আর বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় ৯ লাখ ৩৫ হাজার টাকা প্রাইজমানি। 

হাতিরঝিলে নৌকাবাইচ, বনানীর কামাল আতাতুর্ক পার্কে ফুলের শিল্প প্রদর্শনী ও গালা নাইটসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে ডিএনসিসির ১৫ বছর পূর্তি উদযাপন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ডিএনসিসি  ১৫ বছর  আন্তর্জাতিক ম্যারাথন  প্রায় ৫ হাজার  দৌড়বিদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: