সাবেক ছাত্রলীগ নেতা কপিল গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে কপিল উদ্দিন (২৭) নামে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৮ নভেম্বর) পালংখালী ইউনিয়নে

2026-11-28T21:15:29+00:00
2026-11-28T21:15:54+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাবেক ছাত্রলীগ নেতা কপিল গ্রেফতার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:১৫ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৯:১৫ পিএম
গ্রেফতার কপিল উদ্দিন। ছবি : সংগৃহীত
গ্রেফতার কপিল উদ্দিন। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে কপিল উদ্দিন (২৭) নামে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ নভেম্বর) পালংখালী ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। কপিল উদ্দিন পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলবুনিয়া এলাকার আবু তাহের ও সাজেদা বেগমের ছেলে। তিনি পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়া থানার এফআইআর নম্বর ৫৩, তারিখ ২৬ জুলাই ২০২৬, জিআর নম্বর ৪৩২-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১০/১১/১২ ধারার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হলেও কোনো অস্ত্র পাওয়া যায়নি।


পরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উনুমং মার্মা তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ ও অস্ত্র উদ্ধারের জন্য আদালতে রিমান্ড আবেদন করেছেন।

রিমান্ড মঞ্জুর হলে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতিকুর রহমান মজুমদার। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   ছাত্রলীগ নেতা  কপিল  গ্রেফতার  উখিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: