হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে গুলি

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানীর হাতিরঝিলের রামপুরা এলাকায় একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি

2026-11-28T22:51:24+00:00
2026-11-28T22:51:24+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে গুলি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম 
গুলি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে । ছবি : সংগৃহীত
গুলি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে । ছবি : সংগৃহীত
রাজধানীর হাতিরঝিলের রামপুরা এলাকায় একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এতে কেউ হতাহত হননি।

শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামের ওই প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। গুলি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে।

পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ডিএল নেটওয়ার্ক সার্ভিসের কার্যালয়ে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিটি অফিসের ভেতরে থাকা একটি ল্যাপটপে আঘাত করে দেয়ালে গিয়ে লাগে।


প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   হাতিরঝিল  ইন্টারনেট  অফিস  ঢুকে  গুলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: