চা বাগানের নির্বাচনি ফল নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং অফিসার অবরুদ্ধ

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফলাফল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত

2026-11-28T21:23:49+00:00
2026-11-28T21:23:49+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
চা বাগানের নির্বাচনি ফল নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং অফিসার অবরুদ্ধ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম 
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফলাফল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত একপক্ষের লোকজন ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সিরাজুল ইসলামকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুনর্গণনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। 

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এতে পঞ্চায়েত কমিটির সভাপতি পদে শুভ বাক্তি ৩৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পরপরই অপর প্রার্থী মঙ্গল মুন্ডা ও গোপেশ ভৌমিকের সমর্থকরা উত্তেজিত হয়ে প্রিসাইডিং অফিসারের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা তাকে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুনরায় ভোট গণনার আশ্বাস দেন। পরে ভোট পুনর্গণনা করা হলে সভাপতি পদে শুভ বাক্তিকে ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনে অপর প্রার্থী মঙ্গল মুন্ডা পেয়েছেন ৩০৩ ভোট, গোপেশ ভৌমিক ১৮০ ভোট এবং আরাধন বাক্তি পেয়েছেন ৯৩ ভোট।


প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম রাত পৌনে ৯টায় সময়ের আলোকে জানান, পুনর্গণনার মাধ্যমে সবাই ফলাফল মেনে নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর আজ শনিবার বহুল প্রতীক্ষিত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। দিনভর কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   চা বাগান  নির্বাচনি ফল  উত্তেজনা  প্রিসাইডিং অফিসার  অবরুদ্ধ  হবিগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: