কুষ্টিয়া সীমান্তে বাড়তি সতর্কতা, রাতে সার্চলাইটে পাহারা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

ডিসেম্বর মাসকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও

2026-11-28T22:17:08+00:00
2026-11-28T22:17:08+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়া সীমান্তে বাড়তি সতর্কতা, রাতে সার্চলাইটে পাহারা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:১৭ পিএম 
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । ছবি : সময়ের আলো
ডিসেম্বর মাসকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে প্রায় ৪৬ কিলোমিটার এলাকাজুড়ে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। বিশেষ করে কাঁটাতারের বেড়াবিহীন এলাকাগুলোতে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। রাতের অন্ধকারে সার্চলাইট জ্বালিয়ে চলছে পাহারা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি শুরু হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের চলাচল ও সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষণে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

দৌলতপুর সীমান্তের বিপরীতে ভারতের প্রায় ১৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। বাকি অংশে কোনো বেড়া না থাকায় এসব এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের আশঙ্কা রয়েছে। এ কারণে কাঁটাতারবিহীন সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিশেষ নজর রাখছে বিজিবি।

স্থানীয় বাসিন্দারা জানান, আগের তুলনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বেড়েছে। বিশেষ করে রাতের বেলায় সার্চলাইট জ্বালিয়ে সদস্যদের পাহারা দিতে দেখা যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় বাসিন্দারাও সতর্ক রয়েছেন।

সীমান্ত এলাকার স্কুলশিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ডিসেম্বর সামনে রেখে সীমান্তে বিজিবির তৎপরতা বেড়েছে। দিন-রাত টহলের পাশাপাশি রাতে সার্চলাইট জ্বালিয়ে পাহারা দেওয়া হচ্ছে। নিরাপত্তা রক্ষায় স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করছেন।


এ বিষয়ে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

সীমান্তে বিজিবির বাড়তি তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, এ ধরনের টহল ও নজরদারি অব্যাহত থাকলে সীমান্তকেন্দ্রিক অপরাধ কমার পাশাপাশি এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। বিজিবিও জানিয়েছে, আগামী দিনগুলোতে সীমান্তে সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   কুষ্টিয়া  সীমান্ত  বাড়তি  সতর্কতা  রাতে  সার্চলাইট  পাহারা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: