প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ পিএম

দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীতসিলেটে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলার চেষ্টাকে কেন্দ্র করে দক্ষিণ সুরমার কামালবাজারে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধ ও ধাওয়ার মুখে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের তেতলী গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় একই আসনের আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তারা। পরে ক্ষুব্ধ জনতা ফেলে যাওয়া মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ অপরাধ) অলক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা হামলা করতে গেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের ঝামেলা হয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সময়ের আলো/এনএন