চাকরির আনন্দে মন্দিরে যাওয়ার পথে এক পরিবারের ১৩ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পরিবারের একজনের জীবনে এসেছে নতুন সুখবর। সরকারি শিক্ষিকা হিসেবে চাকরি পেয়েছেন অমৃতা কুমারী। সেই আনন্দ উদযাপনে পরিবারের সবাই মিলে যাওয়ার

2026-11-29T21:35:02+00:00
2026-11-29T21:35:02+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চাকরির আনন্দে মন্দিরে যাওয়ার পথে এক পরিবারের ১৩ প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
পরিবারের একজনের জীবনে এসেছে নতুন সুখবর। সরকারি শিক্ষিকা হিসেবে চাকরি পেয়েছেন অমৃতা কুমারী। সেই আনন্দ উদযাপনে পরিবারের সবাই মিলে যাওয়ার কথা মন্দিরে। কিন্তু আনন্দের সেই যাত্রা শেষ হলো ভয়াবহ শোকের মধ্য দিয়ে। মন্দিরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অমৃতাসহ পরিবারের ১৩ সদস্য। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৯ নভেম্বর) রাত দেড়টা থেকে ২টার মধ্যে ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলার পেইনকি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবাই বিহার রাজ্যের নালন্দা জেলার জাংহারো গ্রামের বাসিন্দা। একটি স্করপিও গাড়িতে করে তারা যাচ্ছিলেন ঝাড়খণ্ডের রাজরাপ্পায় অবস্থিত মা ছিন্নমস্তিকা মন্দিরে। পরিবারের সদস্য অমৃতা কুমারীর সরকারি শিক্ষিকা হিসেবে চাকরি পাওয়ার আনন্দ উদযাপন করতেই এই যাত্রার আয়োজন করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সরকারি শিক্ষিকা হিসেবে নিয়োগ পান অমৃতা। তার সাফল্য উদযাপনে পরিবারের সদস্যরা মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন। কিন্তু সেই আনন্দযাত্রাই কেড়ে নিল অমৃতাসহ পরিবারের ১৩ জনের প্রাণ।

পরিবারের সদস্য চন্দন কুমার জানান, তারা মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন। তার ভাই স্করপিও গাড়িটি চালাচ্ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দ্রুতগতির স্করপিওটি পেছন থেকে একটি অজ্ঞাতপরিচয় গাড়িতে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় স্করপিওটি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। গাড়িতে থাকা ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ১৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর ব্যক্তিকে রামগড় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


রামগড়ের মহকুমা পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন জানান, নালন্দা থেকে রাজরাপ্পা যাওয়ার পথে বিহারের নিবন্ধন নম্বরযুক্ত একটি স্করপিও দুর্ঘটনায় পড়েছে বলে তারা খবর পান। গাড়িটিতে ১৪ জন ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   চাকরির আনন্দ  মন্দির  পরিবার  প্রাণহানি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: